বৃষ্টি উপেক্ষা করে সালানপুর ব্লক ও চিত্তরঞ্জন রেল শহরে প্রায় ৩২ টি পুজোর উদ্বোধনে মেয়র

কৌশিক মুখার্জী: সালানপুর:-

বৃষ্টিকে মাথায় রেখে সালানপুর ব্লক ও চিত্তরঞ্জন রেল শহরে প্রায় ৩২ টি পুজোর উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক তথা আসানসোলের মহানাগরিক বিধান উপাধ্যায়।সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা সহ আরো অনেকে।এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় জানান পূজার এই কটা দিন সবার ভালো কাটুক আনন্দে কাটুক।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )