সাহিত্য পত্রিকা ‘স্বদেশী বার্তার’ উদ্যোগে বুকস্টল ‘অভয়া পুস্তক বিপনি’-র উদ্বোধন

রামকৃষ্ণ চ্যাটার্জী, ফাইনাল এক্সপোজার-: আসানসোলের কোর্ট মোড় সংলগ্ন 'রবীন্দ্র নগর উন্নয়ন সমিতির' উদ্যোগে উদ্বোধন হলো সাহিত্য পত্রিকা 'স্বদেশী বার্তা'- র বুকস্টল 'অভয়া পুস্তক বিপনি'। পুজো মণ্ডপের সামনে এর ভার্চুয়াল উদ্বোধন করেন সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, স্বদেশী বার্তার প্রকাশক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, দেবতনু ভট্টাচার্য, শীর্ষ আচার্য, সৌরভ ভাদুড়ি, সোমনাথ মজুমদার, সোমনাথ ভট্টাচার্য প্রমুখ। কৃষ্ণেন্দু বাবু বলেন, পুজোর সময় দর্শনার্থীদের কাছে আমরা এই বার্তা দিতে চাই আরজি কর সহ প্রতিটি ঘটনায় বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *