ভাইফোঁটার আগে আকাশছোঁয়া দ্রব্যমূল্য

কৌশিক মুখার্জী: আসানসোল:- রাত পোহালেই বাঙালির অন্যতম বিশেষ উৎসব ভাইফোঁটা। তার আগে অগ্নি মূল্য আসানসোলের লোকাল বাজারদরে নাজেহাল সাধারণ মানুষ। আলু থেকে পেঁয়াজ পটল থেকে বাঁধাকপি ফুলকপি সবেতেই আকাশছোঁয়া দ্রব্যমূল্য মাছের বাজারে ক্রমবিধি দাম এর ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের ভাইফোঁটার আগের দিন বাজারে গিয়ে দেখা গেল ৮০ থেকে ১০০ টাকা দরে পটল, বরবটি, করলা, সিম, বেগুন ইত্যাদির মত কাঁচা সবজি বিক্রি হচ্ছে। মাছের বাজারে ছোট ইলিশ ৬০০ থেকে ৬৫০ টাকা কিলো ও বড় ইলিশ প্রায় হাজার টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। বাঙালির অন্যতম ভাইফোঁটার মত শ্রেষ্ঠ উৎসবে ভাইদের মঙ্গল কামনায় বিভিন্ন আচার অনুষ্ঠান ও খাওয়া দাওয়ার আয়োজন করা হয়ে থাকে। ভাই ফোটার আগের দিন অগ্নি মূল্য এই বাজারদরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *