বাইক ও ট্রাক্টরের সংঘর্ষের জেরে আহত বাইক আরোহী

তন্ময় মাহারা: মালদা:-

বাইক ও ট্রাক্টরের সংঘর্ষের জেরে বাইক আরোহী গুরুতর জখম হয়।ঘটনাটি ঘটে বুধবার রাত্রি ৭ টা নাগাদ মালদা টু বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়কের উপর। এরপর মটর বাইক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যায় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ।
দুর্ঘটনায় জখম ওই ব্যক্তির নাম আব্দুল মজিদ বয়স (40 ) বাড়ি গাজোল ব্লকের বাবুপুর গ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় তুলসী ডাঙ্গা কার্তিক মন্দির ব্যাক করে রাস্তাতে একটি ট্রাক্টর ঢুকেছিলেন ঠিক সেই সময় গাজোল থেকে মোটর বাইক এক চালক বাড়ির উদ্দেশ্যে মোটর বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে । এরপর ৫১২ জাতীয় সড়কের উপরে লুটিয়ে পড়ে রক্তোক্তা অবস্থায়। এরপর এই ঘটনায় স্থানীয়দের চোখের নজরে আসলে দুর্ঘটনা বাইক আরোহী কে,তড়িঘড়ি উদ্ধার করে তাকে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। এরপর দুর্ঘটনা জখম বাইক চালককের অবস্থা অবনতি হলে তাকে মালদা জেলা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে রাত্রিতেই পাঠানো হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *