কয়লা পাচার কাণ্ডে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু

কৌশিক মুখার্জী: আসানসোল:-

বৃহস্পতিবার আসানসোলের সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলো। এদিন সবমিলিয়ে দু’ঘন্টা মতো শুনানি হয়।
সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হয় শুনানি,প্রায় দুই ঘন্টা ধরে চলে শুনানির প্রক্রিয়া। বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে সিবিআইয়ের আইনজীবি রাকেশ কুমার চার্জ গঠনের আবেদন জানান।বিচারক জানতে চাইলে রাকেশ কুমার বলেন পাবলিক সারভেন্ট বা সরকারি হিসেবে ইসিএল কর্মী ১২ জন, কোম্পানি ১০টি ও ইনডিভিজুয়াল বা ব্যক্তিগত ভাবে ২৭ জনের নামে অর্থ্যাৎ মোট তিনটি ভাগে বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা বক্তব্য রাখার জন্য সময় চাইলে বিচারক চলতি মাসের ১৮ তারিখ তাদেরকে বক্তব্য রাখার দিন ধার্য করেন।

জানা গেছে কয়লা কাণ্ড মামলায় মোট ৫০ জন অভিযুক্ত রয়েছেন। এর মধ্যে বিনয় মিশ্র এখনো নিখোঁজ। অভিযুক্তদের মধ্যে একজন মারা গেছেন।এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে মোট ৪৮ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়।কয়লা পাচার কাণ্ডের কিং পিং লালা,রত্নেশ্বর ভার্মা ও বিকাশ মিশ্রের বিরুদ্ধে বিশেষ ধারা দেয় সিবিআই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *