শকুনের পালকে রেখে যাবো প্রেম

মৃগয়া পাণ্ডে (বাংলাদেশ)

প্রেম অমরত্ব পায় কি না-জানি না, শরীর তো মরণের মরে যায়!
চিতার আগুনে পুড়ে যায়।
জানি আজো মনে হয়, ভেজা আলপথ হাঁটি
ওষ্ঠের পথ চলি, পিছলে পড়ি। দু’পা শক্ত করে, আবার পা টিপে টিপে হাঁটি,
রুপালি ইলিশের মতো খসে পড়ে যাই।
আঁশের খাঁজ থেকে ব্যথা উপড়ে নেয় ;
পাটের আঁশের মত হৃদয় ছাড়িয়ে নিয়ে কে যেনো চলে যায়।
ডিমের নষ্ট খোসার মত অবহেলায় পড়ে থাকি –
নরম রাতের দেশে প্রেমের আঁশটে গন্ধ ফেলে;
চলে গেছে রুপ প্রেম গন্ধ ঢেলে কস্তুরি চাঁদের জোছনা,য় ছাতিম ডালে।
ঝরে পড়ে গেছে শীতের পাতার মতো।
ইঁদুরের গর্তের মতো হৃদয় খুঁড়ে বেদনা গিয়েছে রেখে।
কে যেনো!
মনে পড়ে না কোনো বিকেল,
চিলের ডানায় ভর করে রাতের শূন্যতায় ভরা পথের ধুলায় মিশে গেছে
পৃথিবীর প্রেমের আভার কালপুরুষ অকালে পড়েছে ঝরে।
মনে পড়ে না,ম্লান অন্ধকারে নবাগতার মুখ
মনে পড়ে না ভিজে দুপুরে মেঘের ছায়ায়
ধানসিঁড়ির বুক।
যদি কোনো দিন অসারতা ধরা পড়ে
প্রেমের কাটাকুটি।
ভুল কিছু শব্দের উপন্যাস বা কবিতার বই
কসম খেয়ে বলছি;ডুবে যাবো মুহুর্তে ম্লান অরুণের মতো করে
মৃত্যুকে পাশে বসিয়ে।
পৃথিবীর শূন্য পথে শিহরণ জাগিয়ে।
জানি আমি তবু যে সাধের প্রেম
তাকে বাঁচিয়ে রাখবো বক্ষ প্রাচীরে ঘেরা হৃদয়ের মহলে।
প্রাগাঢ় নীল অমাবস্যায় নক্ষত্রের গান শোনাবো
না হয় হরিকেনের নীল শিখার মতো পুড়ো যাবো।
কলাপাড়া সমুদ্র সৈকতের শঙ্খ চিল হবো
প্রাগৈতিহাসিকের মতো
হৃদয়ের ঋণে জর্জরিত প্রেমকে অমরত্ব করে রেখে যাবো।
একটা দুরন্ত শকুনের পালকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *