বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– চিরাচরিত প্রথা মেনে প্রতি বছরের ন্যায় এবারও ২৪ শে নভেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত ২২ দিন ব্যাপী আশাপুর সর্বজনীন ২০২৪ রাসযাত্রা মহামিলন উৎসব এর শুভ সূচনা হলো। এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্যে ২৫ তম বর্ষ এই ঐতিহাসিক রাস যাত্রা মহামিলন উৎসবের শুভ উদ্বোধন হয়। এখানে উপস্তিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য,মাথুর অঞ্চলের প্রধান ধ্রুবজতি দলপতি, আশাপুর রাসযাত্রা মহামিলন উৎসব এর যুগ্ম সম্পাদক দেবব্রত খাঁড়া ও রামকৃষ্ণ গুড়িয়া,এছাড়াও উপস্তিত ছিলেন ডায়মন্ড হারবার ও রামনগর থানার পুলিশ প্রশাসন ও অন্যান্য ব্যাক্তি বর্গ প্রমুখ। এখানে বিশেষ আকর্ষন জীবন্ত মানুষ দ্বারা পরিচালিত তারাপীঠ এর মহাশশান ,গা শিউরে ওঠার মতো জীবন্ত ভুতের ভয়,পাগলা গারদ সহ আরো বিশেষ আকর্ষনীয় জিনিস থাকছে।
Posted inজেলার আপডেট