পশ্চিম বর্ধমান জেলা ছুঁয়ে সড়কপথে বীরভূমের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

সংবাদদাতা: অন্ডাল:- বীরভূমে দুদিনের জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাত আটটা নাগাদ পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের অন্ডাল এয়ারপোর্টে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সহ অন্যান্যরা।বিমানবন্দরের বাইরে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীকে দেখতে দলের পতাকা নিয়ে হাজির ছিলেন শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। মুখ্যমন্ত্রী গাড়িতে উঠার আগে দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন। মুখ্যমন্ত্রীকে দেখে তারা স্লোগান দেন। এরপরে গাড়িতে চেপে সড়কপথে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *