ময়লা আর্বজনা ফেলাকে কেন্দ্র করে তৃণমূল ও কংগ্রেসের নেতার হাতাহাতি

কৌশিক মুখার্জী: আসানসোল:- ময়লা আর্বজনা ফেলাকে কেন্দ্র করে বিপুল উত্তেজনা।এমনকি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের সঙ্গে কংগ্রেস নেতার হাতাহাতিও ঘটে। এমনি দৃশ্য দেখে গেলো আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের সেনরালে রোডের।কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডির অভিযোগ আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের অন্যনা কমপ্লেক্সে আর্বজনা পরিস্কার হয় না।তারই প্রতিবাদ এদিন করা হয়।অন্যদিকে আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অনিমেষ দাসের অভিযোগ এদিন আর্বজনা রাস্তার উপর ফেলে দেওয়া হয়েছে।এটা করা উচিত হয়নি।অভিযোগ এই ঘটনা ঘিরে তৃণমূল কাউন্সিলার অনিমেষ দাস ও কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডির মধ্যে বচসা হয়।তারপর হাতাহাতি হয়।কংগ্রেস নেতার অভিযোগ কাউন্সিলর ও তার অনুগামী তাকে মারধর করেছে।এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়।যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলার অনিমেষ দাস।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *