আমতা থানার উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার আয়োজন

রিমা ঘোষ, আমতা, হাওড়া:- আত্মনিয়ন্ত্রণ, আত্মবিশ্লেষণ, মানসিক ও শারীরিক সুস্থতা, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলী, ঐক্য, দলবদ্ধভাবে কাজ করা, দেশের স্বার্থে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা- ইত্যাদি ক্ষেত্রে খেলাধুলার কোনো বিকল্প নাই। খেলার মাঠের সবুজ ঘাসের গন্ধ মুহূর্তের মধ্যে সমস্ত রকমের ক্লান্তি দূর করে দেয়, মস্তিষ্ককে সচল করে তোলে। এইসব মাথায় রেখে তরুণ প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য আমতা থানার উদ্যোগে সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চূড়ান্ত পর্যায়ের খেলায় আমতা স্পোর্টিং ক্লাব ১-০ গোলে সান্তোষ নগর মৈত্রী সংঘ পরাস্ত করে। উত্তেজনাপূর্ণ ম্যাচের একমাত্র গোলটি করেন বাবুয়া সিং। খেলার শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত কুমার পাল, আমতার বিডিও অদ্রিজা সমাদ্দার, আমতা-১ নং পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য বাপ্পা সাহা, তুষার কর সিং, এ্যাসোসিয়েশনের সম্পাদক নিখিল সামন্ত, ভূতনাথ নস্কর, আমতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *