বহুমূল্য মেশিন দিয়ে বৃদ্ধার প্রাণ বাঁচালেন নরেন্দ্রনাথ

সংবাদদাতা: দূর্গাপুর:- বহুমূল্য মেশিন দিয়ে বৃদ্ধার প্রাণ বাঁচালেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।ঘটনাটি দুর্গাপুরের এডিশন এলাকায়, ৭০ ঊর্ধ্ব বৃদ্ধা স্মৃতিরেখা চ্যাটার্জি দীর্ঘদিন যাবত ভুগছিলেন ফুসফুস সংক্রমণজনিত সমস্যায়। তার একমাত্র মেয়ে আলো চ্যাটার্জি হন্যে হয়ে ঘুরেছেন দুর্গাপুরের বিভিন্ন দরজায় দরজায়। তার ভাষায় কে দেবে এই বহু মূল্য মেশিন? ।। কিন্তু হঠাৎ এসে পৌঁছাই নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে। ব্যাস যেমন কথা তেমন কাজ। তড়িঘড়ি তিনি অর্ডার দিলেন কলকাতায় বহুজাতির সংস্থায়। আজ নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাদের হাতে এই মেশিনটি তুলে দেন। স্বভাবতই খুশি হয়ে মেয়ে আলো চ্যাটার্জী বলেন, আমি ভগবান ছবিতে দেখেছি , কিন্তু আজ নিজের মাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারার জন্য আমি নরেন্দ্রনাথ চক্রবর্তী মত ভগবানকে পেলাম। ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না। আমার পক্ষে এই মেশিন কেনা সম্ভব পড়ছিল না

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )