আল্লাডি মোড়ে তৃণমূলের প্রতিবাদ সভা

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সংসদ ভবনে দাঁড়িয়ে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এর সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার অসাংবিধানিক,তাচ্ছিল্যময়, কুরুচিকর মন্তব্যকে তীব্র ধিক্কার জানিয়ে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আল্লাডি মোড়ে প্রতিবাদ সভা করা হয়।যেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,জেলা পরিষদের সদস্যা বেবী মণ্ডল সহ সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সালানপুর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তিওয়ারি,যুব সংগঠনের সভাপতি শচীন নাগ সহ আরো অনেকে।এদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান জানান সংসদে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা সংবিধানের জনক ভীমরাও আম্বেদকরকে অপমান করেছে।এটা ওনার অপমান নয় এটা সমগ্ৰ দেশের অপমান,তাই আমরা এই আন্দোলন ততদিন চালিয়ে যাবো যতদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা দেশের মানুষের কাছে ক্ষমা না চান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *