আমতার ২১ তম বইমেলা
রিমা ঘোষ: আমতা: হাওড়া:- গত ২৫ শে ডিসেম্বর মোট ২১ টির ও বেশি স্টল নিয়ে আমতা বালিকা বিদ্যালয়ের ময়দানে শুরু হয় ২১ তম 'আমতা বই ও সংস্কৃতি মেলা'। চলবে ২৯ শে ডিসেম্বর পর্যন্ত। সঙ্গে ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার উদ্বোধন করেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডা. নির্মল মাজি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি সহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও বইপ্রেমী মানুষ। বইপ্রেমী মানুষদের স্বার্থে এই মেলার আয়োজন করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বিধায়ক বলেন - বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এইমেলার গুরুত্ব অপরিসীম। বইয়ের কোনো বিকল্প নাই। তিনি বইপ্রেমী মানুষদের বইমেলা মুখী হওয়ার আহ্বান জানান।

