কবি

মহুয়া গাঙ্গুলী (কলকাতা)

অনুভবে অনুভূতি
শব্দ ব্যঞ্জনে প্রতিশ্রুতি…..
অভিজাত মন পড়ে
সার্বিক ব্যাপন।
উচ্চারণে এক সংস্কৃতি ।
কলম মন গড়ে , মন ভাঙে
কবি কাহারে কয়…
কবিতা লিখি কি আদৌ কখনোও!
যে কথা ভীষণ আপন,
যে যন্ত্রনা ভীষণ গোপন
অকথাগুলো অনায়াসে শব্দভাঙে
আর আমার কাছেও দুর্বোধ্য হয় সেই অনুভূতি ;
কখনোও কি কবিতা লিখি!
ধুর এগুলো আদতে কোনো কবিতাই নয়,
কিছু অসুখ গজগজ করে শুকনো পাতার মার্জিন বজায় রেখে, আর স্বাক্ষরে কিছু মানুষের দেওয়া উপাধি………”কবি”!

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )