রূপনারায়নপুরে অনুকুল চন্দ্র ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে চিত্তরঞ্জন সৎসঙ্গ বিহারের ব্যবস্থাপনায় আজ অনুষ্ঠিত করা হলো অনুকুল চন্দ্র ঠাকুরের ১৩৭ তম জন্ম শতবার্ষিকী। এদিন রূপনারায়নপুর শ্রমিক মঞ্চে অনুকুল চন্দ্র ঠাকুরের প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।এদিন ভক্তেরা নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন। এবং সবশেষে ভক্তদের জন্য নরনারায়ণ সেবা আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়,ডেপুটি মেয়র ওয়াসিমুল হক,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )