কান্দিতে দমকলের একটি নতুন ইঞ্জিন উদ্বোধন করলেন বিধায়ক অপূর্ব সরকার

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মহকুমা সহ কান্দি, এই শহরের দমকল বিভাগে বিগত কয়েক বছর ধরে একটি মাত্র ইঞ্জিন থাকার কারণে অগ্নি নির্বাপন ব্যবস্থায় বেশ কিছুটা হলেও বেগ পেতে হচ্ছিল কান্দি দমকল কর্মীদের, সেই কথা মাথায় রেখে কান্দির বিধায়ক অপূর্ব সরকার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে কান্দি দমকল বিভাগের জন্য একটি গাড়ির প্রস্তাব রাখেন, সেই মোতাবেক দমকল মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাই মুর্শিদাবাদ জেলায় তিনটি নতুন ইঞ্জিন পাঠানো হয় যার মধ্যে কান্দিতে একটি ইঞ্জিন পাঠানো হয়েছে। বিগত ৯ তারিখ গঙ্গাসাগর মেলার উদ্বোধনের দিন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই গাড়ির উদ্বোধন করলেও আজ অর্থাৎ সোমবার কান্দির বিধায়ক অপূর্ব সরকার আনুষ্ঠানিকভাবে ইঞ্জিনটির উদ্বোধন করলেন এবং এবার থেকে এই নতুন ইঞ্জিন কান্দি মহকুমায় অগ্নি নির্বাপন ব্যবস্থায় কাজে লাগবে বলে জানালেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কান্দীর বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার, কান্দি অগ্নি নির্বাপন ব্যবস্থার ভারপ্রাপ্ত অধিকারী রবিউল ইসলাম প্রমুখ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *