পথ দুর্ঘটনায় আহত সাইকেল আরোহী

কৌশিক মুখার্জী: কুলটি:- পথ দুর্ঘটনায় গুরুত্বর আহত এক সাইকেল আরোহী।ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত ১৯নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডে।জানা যায় চলবলপুর গ্রামের বাসিন্দা বিশু মন্ডল এদিন সাইকেল করে নিজের কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বার হয় এবং চৌরাঙ্গি ট্রাফিক পোস্টের সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডের উপর সাইকেল আরোহি বিশু মন্ডল কে ধাক্কা মারে একটি ট্রাক। গুরুত্বর আহত হয় ওই ব্যাক্তি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ পৌঁছে গুরুত্বর আহত ওই ব্যাক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার প্রতিবাদে ঘটনাস্থলে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে চৌরঙ্গী ফাঁড়ির আধিকারিক ও কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক পৌঁছে বিক্ষোভ কারীদের সাথে কথা বলেন।কিছুক্ষন রাস্তা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়।যদিও পুলিশের তৎপরতায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয় তবে চালক পালিয়ে যায় বলে খবর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *