উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

 প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য এলাকায়

 প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য এলাকায়

তন্ময় মাহারা: মালদা:- দড়ি দিয়ে বেঁধে চাকু দিয়ে আঘাত করে প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে ইংরেজবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাধবনগর এলাকায়। প্রাক্তন পুলিশ কর্মীকে দড়ি দিয়ে বেঁধে চাকু দিয়ে আঘাত করে  ডাকাতির ঘটনা বলে অভিযোগ। প্রায় ৩০ ভরি সোনার অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। প্রাক্তন পুলিশ কর্মীর নাম প্রকাশ কুমার সিংহ। দুষ্কৃতীরা পালানোর সময় একটি মোটর বাইক ফেলে পালাই বলে অভিযোগ। মোটর বাইকের নাম্বার প্লেট সেলোটেপ দিয়ে ঢাকা ছিল। ঘটনার তদন্ত শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার