উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

একদল বরিষ্ঠ নাগরিকদের উদ্যোগে রক্তদান শিবির

তন্ময় মাহারা: মালদা:- প্রচন্ড গরমে রক্ত সংকটে ধুকছে মালদা জেলা ব্লাড ব্যাঙ্ক। এই পরিস্থিতিতে রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলেন মালদার একদল বরিষ্ঠ নাগরিক।আয়োজন করলেন এক রক্তদান শিবির। রবিবার সকাল ১১ টা নাগাদ বরিষ্ঠ নাগরিক কমিটির উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মকদমপুর শিব্রাম ভবনের সামনে। শিবিরে বরিষ্ঠ নাগরিক সহ সাধারণ মানুষজন রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর বরুণ সর্দার, বাবলা সরকার, প্রাক্তন কাউন্সিলর আশিস কুন্ডু সহ আরো অনেকেই।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার