উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

আমবাগানে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছরালো এলাকায়

তন্ময় মাহারা: মালদা:- আমবাগানে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছরালো পুরাতন মালদার ভাবুক অঞ্চলের সুকানদিঘি এলাকায়। জানা গেছে, মৃত বৃদ্ধের নাম তেরু আহেরী, বয়স ৬৫ বছর। বাড়িতে রয়েছে স্ত্রী, পুত্র ও পুত্রবধূ। পরিবার সূত্রে জানা গেছে মৃত তেরু আহেরী পেশায় ছিলেন ভিনরাজ্যের শ্রমিক। সপ্তাহ খানেক আগেই তিনি ভিনরাজ্য থেকে কাজ করে বাড়ি ফেরেন। কিন্তু বাড়ি ফেরার পর থেকেই তিনি প্রচন্ড মদ্যপান করতেন। রবিবার রাতে মদ্যপ অবস্থাতেই বাড়ি থেকে বাইরে বের হন। এরপর তিনি রাতে আর বাড়ি ফেরেন নি। সোমবার সকালে পরিবারবর্গ খবর পান বাড়ি থেকে দেড়শো মিটার দূরে এক আমবাগানে তিনি গলায় দড়ি দিয়ে মৃত অবস্থায় ঝুলছেন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায়। ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন, নাকি অন্যকিছু তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার