উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

পাঁচশো বছরের পুরোনো মালদার রামকেলি মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে বৈঠক করল জেলা প্রশাসন

তন্ময় মাহারা: মালদা:- প্রায় পাঁচশো বছরের পুরোনো মালদার ঐতিহ্য রামকেলি মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে বৈঠক করল জেলা প্রশাসন। জেলা সহ রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও কয়েক লক্ষ ভক্ত এই মেলায় আসেন। তাই জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে প্রশাসন ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক আয়োজিত হয়। 

জেলাশাসক নিতীন সিংহানিয়া বলেন, আগামী ১৪ জুন থেকে রামকেলি মেলা আয়োজিত হতে চলেছে। অন্যান্য বছরের মতো নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার