উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

পথ দুর্ঘটনায় মৃত্যু এক গাড়ি চালকের আহত আরো এক গাড়ি চালক

তন্ময় মাহারা: মালদা:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালকের আহত হয়েছেন আরো এক গাড়ি চালক। আহত চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক পথ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পুরাতন মালদা থানার সাহাপুরের বাইপাস এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে পুরাতন মালদা থানার সাহাপুরের বাইপাস এলাকায় দুটি লরি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা যায়।খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় থানার পুলিশ ও স্থানীয় যুবকেরা আহত  দুইজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার জন্য। চিকিৎসা চলাকালীন আহতদের মধ্যে একজনের মৃত্যু হয় বলে জানা যায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার