উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়

তন্ময় মাহারা: মালদা:- মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার পুখুরিয়া থানার পরানপুর এলাকায়। স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ তুলেছেন মৃত মহিলার পরিবারের সদস্যরা। ঘটনায় গলাকাটা মৃতদেহ উদ্ধার করে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুখুরিয়া থানার পুলিশ।মৃত মহিলার নাম আঙ্গুরা বিবি।সাত সকালে গলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয়।অভিযুক্ত স্বামী আশরাফুল হক। প্রায় পাঁচ বছর আগে পুখুরিয়া থানার কদমতলী এলাকায় বিবাহ হয়। দুটি সন্তান রয়েছে তাদের।পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রী সন্তানকে সাথে নিয়ে স্বামী বুধবার পরানপুর এলাকায় শ্বশুরবাড়িতে আসেন। এক সন্তানকে শশুর শাশুড়ির সাথে ঘুমোতে দিয়ে ছয় মাসের কন্যা সন্তান স্ত্রীকে নিয়ে একটি আলাদা ঘরে ঘুমান স্বামী।  বাথরুমের সামনে গলাকাটা অবস্থায় তাদের মেয়ে পড়ে রয়েছে দেখতে পাই পরিবারের সদস্যরা। আর এরপরই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে যায়। মৃত মহিলার বাবার বাড়ির লোকেদের অভিযোগ, তার স্বামী একটি পর মহিলার সম্পর্কে রয়েছে। আর সেই কারণে তাদের মেয়েকে গলা কেটে খুন করেছে।এদিকে ঘটনার খবর পেয়ে পুখুরিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনা অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। যদিও দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। ঘটনায় পরিবারের যা অভিযোগ থাকবে সেই অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত হবে বলে জানাচ্ছে পুলিশ প্রশাসন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার