উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

মালগাড়ির ধাক্কায় দুর্ঘটনাগ্রস্থ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস

সংবাদদাতা: শিলিগুড়ি:- উত্তরবঙ্গে দুর্ঘটনাগ্রস্ত শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা (১৩১৭৪) এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কিছুটা দূরে সোমবার সকাল ৮:৪৫ নাগাদ ঘটনাটি ঘটে।মালগাড়ির ধাক্কায় বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা। ট্রেনের পিছনের তিনটি কামরা লাইনচ্যুত। রাঙাপানি স্টেশনের কাছে এই দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেছে দুটি কামরা।
নিউ জলপাইগুড়ি থেকে স্পেশাল ট্রেন পাঠানো হচ্ছে যাত্রী দের জন্য।উদ্ধার কাজে জোর দেওয়া হচ্ছে। বৃষ্টির জন্য উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে আনুমানিক ৪১ জন আহত হয়েছে আর মালগাড়ির চালক সমেত ১৫ জন মৃত এখনো পর্যন্ত।তবে মৃতের সংখ্যা এখনো বাড়তে পারে এর মধ্যে একজন মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে কিন্তু তার পরিচয় পাওয়া যায়নি।ফিরল করমণ্ডলের স্মৃতি, মালগাড়ির ইঞ্জিনের
একই লাইনে কী করে এল দুটি ট্রেন, উঠছে প্রশ্ন।
সিগন্যাল মানেননি মালগাড়ির চালক, প্রাথমিক অনুমান রেল বোর্ডের। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় NDRF টিমের সাথে স্থানীয়রা উদ্ধারকার্য শুরু করে দিয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার