উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

ডেঙ্গু প্রতিরোধে কান্দি মহকুমা হাসপাতালে বিধায়কের নির্দেশে স্পেশাল ক্লিনিং ড্রাইভ শুরু করা হলো

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- মূলত বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ লক্ষ্য করা যায়, আর এই ডেঙ্গুর প্রকোপ থেকে এবার রেহাই পেতে কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকারের নির্দেশ অনুসারে কান্দি পৌরসভা এবং কান্দি মহকুমা হাসপাতালের কর্মীদের নিয়ে কান্দি মহকুমা হাসপাতালে স্পেশাল ক্লিনিং ড্রাইভ শুরু করা হলো। কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক জানিয়েছেন বিধায়কের নির্দেশে ডেঙ্গু এবং ম্যালেরিয়া এর মতো মশাবাহিত রোগ প্রতিরোধ করবার জন্য পৌরসভা এবং হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে আজ কান্দি মহকুমা হাসপাতালে স্পেশাল ক্লিনিং ড্রাইভ শুরু করা হলো। এবং একই সঙ্গে সাধারণ মানুষদেরও আহ্বান জানানো হলো যাতে তারা নিজেদের বাড়ির আশেপাশে পরিষ্কার রাখে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার