উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

ভাগীরথী নদীর উপর ব্রিজের দাবি এলাকাবাসীর

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ এবং নদীয়ার সংযোগকারী রামনগর ঘাটে ভাগীরথী নদীর উপর স্থায়ী ব্রিজের দাবি এলাকাবাসীর, ভাগীরথীর উপর ব্রিজ না থাকাই ঝুঁকির পারাপার করতে হয় মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার মানুষদের। স্থানীয় বাসিন্দা অভিনিবেশ রায়ের দাবি এই এলাকায় ব্রিজ নির্মাণ হলে সহজেই মুর্শিদাবাদের সঙ্গে নদীয়া জেলা এবং কলকাতার যোগাযোগ স্থাপন হবে, এলাকার আরো এক বাসিন্দা অরিন্দম সাহা বলেন ভাগীরথীর উপর ব্রিজ না থাকায় বর্তমানে তাদের ঝুঁকির পারাপার করতে হচ্ছে নৌকার মাধ্যমে, ব্রীজ নির্মাণ করা হলে দুই জেলার মানুষরাই উপকৃত হবেন। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন এই বিষয় নিয়ে, যদিও ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ব্রিজ না থাকার কথা স্বীকার করে নিয়ে বলেন আমরা রাজ্য সরকারকে অনুরোধ করেছি রাজ্য সরকার আগামীতে ওখানে কেন্দ্রের কাছ থেকে অনুমতি পেলেই ব্রিজ নির্মাণ করবে। এখন দেখার বিষয়ই রামনগর ঘাট এলাকায় নদিয়া মুর্শিদাবাদের সংযোগকারী ভাগীরথীর ব্রিজ আদেও নির্মাণ হচ্ছে কিনা। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার