উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

৬০ লক্ষ টাকা মুক্তি পন চেয়ে অপহরণকারীদের ফোন ছাত্রের পরিবারকে

তন্ময় মাহারা: মালদা:- অষ্টম শ্রেণীর ছাত্রকে অপহরন। ৬০ লক্ষ টাকা মুক্তি পন চেয়ে অপহরণকারীদের ফোন ছাত্রের পরিবারকে।কালিয়াচক থানায় অভিযোগ জানানো হলেও এখন অব্দি ওই ছাত্রের কোন হদিস পাওয়া যায়নি। মালদার কালিয়াচক থানার অন্তর্গত বড়নগর ডাঙ্গা এলাকার ঘটনা। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মালদার কালিয়াচক থানার ডাঙ্গা এলাকার বাসিন্দা পেশায় হকার এনামুল হক।তার ছেলে ইনজামুল হক স্থানীয় স্কুলে ক্লাস এইটে পড়ে। অভিযোগ গত শুক্রবার বাড়ি ছাগল চরাতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। এরপর সারারাত পরিবার খুঁজলেও তার কোন হদিস না পাওয়ায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করে। শনিবার তার কাছে ৬০ লক্ষ টাকা মুক্তি পঞ্চয়ে অপরণকারীদের ফোন আসে। এরপর থেকেই গোটা পরিবার শোকে ভেসে গেছে। এখন অব্দি ওই ছাত্রের কোন হদিস পাওয়া যায়নি।

গ্রামবাসীরাও দাবি করছি যাতে অবিলম্বে ওই ছাত্রকে উদ্ধার করা হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার