উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

সামশেরগঞ্জে গ্রেপ্তার বাংলাদেশি যুবক, বাজেয়াপ্ত ৭৫০ বোতল ফেনসিডিল

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- ৭৫০ বোতল ফেনসিডিল সহ এক বাংলাদেশী যুবককে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ। সামসেরগঞ্জের নিমতিতা রেজিস্ট্রি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম মোবারক আলি। তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ধৃতের কাছ থেকে মোট ৭৫০ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোমবার দুপুরে ধৃত যুবককে বহরমপুরের বিশেষ আদালতে পাঠায় সামসেরগঞ্জ থানার পুলিশ। ফেনসিডিল কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার