উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

নেশা করার টাকা চেয়ে না পাওয়াই বাবা মা এবং বৌদিকে চাকু মেরে নিজেও আত্মহত্যার চেষ্টা যুবকের

তন্ময় মাহারা: মালদা:- নেশা করার টাকা চেয়ে না পাওয়াই বাবা মা এবং বৌদিকে চাকু মেরে নিজেও আত্মহত্যার চেষ্টা এক যুবকের। ঘটনায় বৌদির মৃত্যু হলেও বাকি তিনজন আশঙ্কা জনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার গভীর রাত্রে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার মহদিপুরের লিচু পাড়া এলাকায়। জানা গেছে মৃতের নাম নাজিমা খাতুন। আহতরা হল ইসরাইল শেখ, তার বাবা সিলু সেখ এবং মা মুজলেফা বিবি। জানা যায় গতকাল রাত্রে হঠাৎ ই ইসরাইল শেখ তার বাবা-মা এবং বৌদিকে চাকু মেরে খুন করার চেষ্টা করে। এরপর নিজেও নিজের পেটে চাকু মারে ওই যুবক। ঘটনায় চারজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসকরা নাজিমা খাতুন নামে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার