উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উওরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থাঅনুকূল্যে গোম্ভিরা গ্রামের কয়েকটি রাস্তার কাজের শুভ শিলান্যাস

তন্ময় মাহারা: মালদা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উওরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থাঅনুকূল্যে মালদা জেলার  ইংলিশবাজার ব্লকের কাতুয়ালী অঞ্চলের গোম্ভিরা গ্রামের কয়েকটি রাস্তা সহ  দূর্গা মন্দিরের সামনের মাঠে পেভার ব্লকের প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে কাজের শুভ শিলান্যাস করা হল। সোমবার দুপুরে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে পাকা রাস্তার কাজের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য প্রতিভা সিংহ,কোতুয়ালি অঞ্চলের প্রধান সন্দীপ ঘোষ, উপপ্রধান প্রসেনজিৎ দাস সহ  স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধিরা।স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তার। অবশেষে রাস্তার কাজ শুরু হয় খুশি গ্রামের মানুষেরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার