উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

গাড়ি ধাওয়া করে বিপুল পরিমাণে অবৈধ কাফ সিরাপ সহ এক যুবককে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

ডোমকল থানার পুলিশ নাকা চেকিং করার সময় গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১২০০ বোতল অবৈধ কাফ সিরাপ ফেনসিডিল। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাচারকারী যুবককে। ধৃতের নাম চাপলু শেখ। বাড়ি ডোমকল থানার বর্তনাবাদ এলাকায়। বাজেয়াপ্ত করা হয়েছে পাচার কর্জে ব্যবহৃত চারচাকা গাড়ি।উক্ত ফেনসিডিল কারবারে আরো কে বা কারা জড়িত আছে তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। ধৃত যুবক চাপলু শেখ'কে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বুধবার বহরমপুরের বিশেষ আদালতে তোলা হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার