উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

কলকাতার কলেজ স্ট্রিট এর মতোই বহরমপুরে বি বি সেন রোডের টেক্সটাইল মোড় পুরনো বইয়ের জন্য বিখ্যাত

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- পড়ুয়াদের কাছে পুরনো বইয়ের চাহিদা থাকে ব্যাপক, পুরনো বইয়ের জন্য যেমন বিখ্যাত কলকাতার কলেজ স্ট্রিট একই রকম পুরনো পরিচ্ছন্ন ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠছে শহর বহরমপুরের বি বি সেন রোডের টেক্সটাইল মোড়, প্রায় পাঁচ থেকে সাতটি দোকানে কোন পুরোনো বই আপনি পাবেন না? প্রাথমিক বিদ্যালয়ের পুরনো বই থেকে শুরু করে মেডিকেল পড়ুয়াদের পুরোনো বই পর্যন্ত পেয়ে যাবেন আপনারা। নতুন বইয়ের দামের থেকে অর্ধেকেরও কমে এখানে বই কিনতে ভিড় জমাচ্ছেন জেলার বইপ্রেমীরা, তাই অনেকে বহরমপুরের এই জায়গাতে কলকাতার কলেজ স্ট্রিট এর সঙ্গে তুলনা করছেন, বইপ্রেমীদের বক্তব্য কলকাতার কলেজ ছুটির পুরনো বই কিনতে যাওয়া মানে সময় এবং অর্থ সাপেক্ষ, সেই জায়গায় দাঁড়িয়ে বহরমপুরের এই বইয়ের দোকানগুলোতে পুরনো বই পেয়ে খুশি বইপ্রেমীদের। শুধুই যে পুরনো বইয়ের দাম নতুন এর চেয়ে অনেকটাই কম তেমনটা কিন্তু নয় এই পুরনো বইগুলিতে অনেক পুরনো তথ্য পাওয়া যায়। তাই পুরনো হয়ে শুধু পড়ুয়ারা নয়, কম্পিটিটিভ এক্সামে যারা বসছেন সেই সমস্ত ব্যক্তি রাও এই দোকানগুলিতে পুরনো বই কিনতে আসেন। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার