উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

মুর্শিদাবাদের রানীনগরে তৃণমূল এবং কংগ্রেসের বোমাবাজিতে ব্যাপক উত্তেজনা

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- তৃণমূল ও কংগ্রেসের বোমাবাজিতে গুরুতর আহত হলেন তৃণমূল কর্মী, ঘটনাটি ঘটেছে  মুর্শিদাবাদের রাণীনগর থানার ডেপুটি পাড়া এলাকায় তৃণমূল ও কর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হন দুই তৃণমূল কর্মী আহত তৃণমূল কর্মীদের উদ্ধার করে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার জন্য গোধনপাড়া গ্রামীণ হসপিটালে সেখান থেকে তাদের অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করলে তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা যাচ্ছে তবে ভোট মিটে গেলেও এখনো পর্যন্ত এই অশান্তির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পরবর্তীতে বোমাবাজির পরেই ডেপুটি পাড়া এলাকার বিভিন্ন জায়গা থেকে তিন বালতি তাজা সকেট বোমা উদ্ধার করল রানীনগর থানার পুলিশ ঝামেলার পরেই বোমা উদ্ধার আর তাতেই চাঞ্চল ছড়িয়েছে এলাকায় ভোট মিটে গেলেও রানীনগর থেকে ভোট পরবর্তী উত্তেজনার ছবি কিন্তু মিটছে না। আর তাতেই বিপাকে পড়েছেন এলাকার বেশ কিছু মানুষজন। তৃণমূল এবং কংগ্রেস একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার