উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

২৫০ বছরের প্রাচীন কান্দীর লালাবাবুর রথ

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-  প্রায় ২৫০ বছর আগে মুর্শিদাবাদের কান্দির তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র সিংহ ওরফে লালাবাবু নীলাচল পুরির আদলে কান্দি রাধাবল্লভ জিউর মন্দিরে রথ যাত্রার প্রচলন করেছিলেন, দীর্ঘ ২৫০ বছর ধরে চিরাচরিত প্রথা অনুযায়ী কান্দির এই রথ উৎসব পালন হয়ে আসছে তবে সময়ের বিবর্তনে রথযাত্রা উৎসবে কিছুটা বদল এসেছে। আগে কান্দির রাজবাড়ি সংলগ্ন জগদীশ সিংহর বাড়িতে রথের পর আট দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রাখা হতো গণ্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি বানিয়ে তবে সেই মন্দির ভগ্নদশাতেই থাকার কারণে কান্দির রাধাবল্লভ জিউর মন্দিরের একটি পৃথক ঘরকে এই আট দিন অস্থায়ী গুণ্ডিচা মন্দির হিসেবে সাজানো হয় এবং সেখানেই বর্তমানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ বিরাজ করে। কথিত আছে কান্দির এই রথ দেখার জন্য শুধু কান্দিবাসী নয় আশপাশের বিভিন্ন গ্রাম থেকে গরুর গাড়িতে করে লোক আসত এবং রথের রশিতে টান দিত। রথযাত্রাকে কেন্দ্র করে চিরাচরিত প্রথা অনুযায়ী মন্দির প্রাঙ্গণে মেলা বসে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। বর্তমানে সিংহ পরিবারের নেই রাজত্ব নেই সেই জৌলুস, তবে কান্দি রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে এই রথযাত্রা উদযাপনের জৌলুস আজও কমেনি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার