উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

চিরাচরিত প্রথা অনুযায়ী বহরমপুরে কাঠামো পূজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা করলেন সেন পরিবার

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- ১৮৯৬ খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার সাব জজ বাবু রাধাকৃষ্ণ সেন বহরমপুরের খাগড়া এলাকায় দুর্গাপুজোর প্রচলন করেছিলেন, তখন থেকেই প্রাচীন রীতিনীতি মেনে বহরমপুরের খাগড়া এলাকার সেন বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে মহাসড়ম্বরের সাথে। প্রতিবছরই এই বাড়িতে রথযাত্রার দিন কাঠামো পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা করা হয়, এবছরও তার ব্যতিক্রম হলো না। পরিবারের সদস্য সুবীর সেন জানিয়েছেন এই বাড়িতে থিমের চমক থাকে না এখানে সাবেকিআনাই এই পুজোর মূলমন্ত্র। পুরোহিত সৌমিত্র আচার্য জানান এখানে দেবী দশভুজাকে বৈষ্ণব মতে পুজো করা হয় এবং এই দেবী অত্যন্ত জাগ্রত, পাশাপাশি এই পরিবারের আরো এক সদস্যা সুলেখা সেন জানান আমরা দুর্গাপুজোর সময় প্রতিবছরই খুব আনন্দ উপভোগ করি এবং আজকে থেকেই আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেল সেটা বলার অপেক্ষা থাকে না। সব মিলিয়ে চিরাচরিত প্রথা অনুযায়ী কাঠামো পুজোর মধ্য দিয়ে সেন বাড়ির দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল আজ থেকেই। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার