উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

দাদুর বাড়ি ঘুরতে এসে বাজ পড়ে মৃত্যু হল নাতির

তন্ময় মাহারা: মালদা:- দাদুর বাড়ি ঘুরতে এসে বাজ পড়ে মৃত্যু হল নাতির। আজ বিকেলে ঘটনাটি ঘটে ইংলিশ বাজার থানার লক্ষীপুর এলাকায়। জানা গেছে মৃত নাতির নাম রহিত মন্ডল। ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে সে। তার বাড়ি জোত গোপাল এলাকায়। দাদুর বাড়ি ঘুরতে এসেছিল সে। আজ বিকেলে হঠাৎ মালদায় ঝড় বৃষ্টি শুরু হয়। ছাদে ছিল রহিত। সেই সময় বাজ পড়ে তার মৃত্যু হয়। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার