উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

পুরাতন মালদা ব্লক ও শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই এর প্রস্তুতি সভা

তন্ময় মাহারা: মালদা:- পুরাতন মালদা ব্লক ও শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবাড়ী রাজীব গান্ধী পৌর বাজারে অনুষ্ঠিত হল অমর একুশে জুলাই এর প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মন্ডল,  উপস্থিত ছিলেন পুরাতন মালদা শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রবণ গাঙ্গুলী সহ পুরাতন মালদা শহর ও গ্রামীন এলাকার যুব তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। কলকাতার শহীদ মিনারে অমর একুশে জুলাইয়ের  শহীদ স্মরণ করে ধর্মতলা চলো ডাক দিয়েছেন জননেত্রী মমতা ব্যানার্জি | আর সেই একুশে জুলাইয়ের সভাকে সফল করার উদ্দেশ্যে এই প্রস্তুতি সভা করা হয়। 

এদিনের প্রস্তুতি সভায় জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিশ্বজিৎ মন্ডল বলেন, আগামী ২১ শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় জনসভার আয়োজন করা হয়েছে | আর সেই সভাকে সফল করার উদ্দেশ্যে এবং আমরা সেই সভায় মালদা থেকে কর্মীরা কিভাবে যাব সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় |কারণ সেই সভায় বিগত দিনে দল পরিচালনার ক্ষেত্রে নতুন নির্দেশিকা দেওয়া হবে, সেই দিকে আমরা তাকিয়ে রয়েছি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার