উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম থেকে যোগাসনের বিশ্বকাপ খেলতে যাচ্ছে চর জন প্রতিদ্বন্দ্বী

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার শহর কান্দি সংলগ্ন বিভিন্ন এলাকার চর জন প্রতিদ্বন্দ্বী যোগাসনের বিশ্বকাপ খেলতে যাচ্ছে, এমনটাই ইউনিভার্সাল যোগা ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ খেলতে যাওয়ার খবর শুনেই উচ্ছ্বসিত প্রতিদ্বন্দ্বী থেকে শুরু করে তাদের অভিভাবকেরা। এক কথায় হতদরিদ্র পরিবারের এই সমস্ত ছেলেমেয়েরা বিশ্বকাপের মত খেলায় অংশগ্রহণ করবার সুযোগ পাওয়ায় কার্যত অশ্রু বিজরিত হয়ে পড়েছেন প্রতিদ্বন্দ্বীদের অভিভাবক থেকে শুরু করে পাড়া পড়শী সকলেই। ইউনিভার্সাল যোগা ফেডারেশনের মুর্শিদাবাদ জেলার সভাপতি শুভম ঘোষ জানান চারজন বিশ্বকাপ খেলতে যাবার সুযোগ পেয়েছে এই খবর শুনে গর্ববোধ হচ্ছে এবং শুধু এই চারজনই নয় এর সঙ্গে আরো অনেকেই জাতীয় স্তরে মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করেছে তারাও আগামী দিনে বিশ্বকাপের মত খেলায় অংশগ্রহণ করতে পারবে বলে আশাবাদী তিনি। ঐ চারজনের বিশ্বকাপ খেলতে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই তাদেরকে ঘিরে সম্বর্ধনা দিতে দেখা গেল এবং মিষ্টিমুখ করাতে দেখা গেল ইউনিভার্সাল যোগা ফেডারেশনের মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার