উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

মুর্শিদাবাদে মিনি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

সেনাবাহিনীতে যুব সম্প্রদায়কে আগ্রহী করে তুলতে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে ৬ কিলোমিটার এর একটি মিনি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হল। এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ৩০ জন যুবক এবং দশ জন যুবতী, মূলত যুব সম্প্রদায়কে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের জন্য আগ্রহী করে তুলবার উদ্দেশ্যেই ভারতীয় সেনার প্রাক্তন সুবেদার মেজর অনুপ কুমার রায় তার নিজের জন্মদিনে প্রতিবছরের মত এবছরও মিনি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছেন বলে জানিয়েছেন তিনি। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার