উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

রান্না করার চামচ আগুনে গরম করে নয় বছরের শিশুর গোটা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল শিশুটির কাকিমার বিরুদ্ধে

রান্না করার চামচ আগুনে গরম করে নয় বছরের শিশুর গোটা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল শিশুটির কাকিমার বিরুদ্ধে

তন্ময় মাহারা: মালদা:- নৃশংসতা !  মধ্যযুগীয় বর্বরতা না তালিবানী শাসন।এমন এক অমানবিক নিষ্ঠুর ঘটনার সাক্ষী থাকল মালদা শহর। রান্না করার চামচ আগুনে গরম করে নয় বছরের শিশুর গোটা শরীরে  ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল শিশুটির কাকিমার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই শিশুকন্যাটি। শিশুটির পরিবার ইংরেজবাজার থানায় অভিযোগও করেন। কিন্তু  নিক্সিয় ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকেরা। জামিন যোগ্য ধারায় মামলা করে অভিযুক্ত কাকিমাকে এমন ঘটনার পরও  আদালতের  কঠোর শাস্তির বিধান থেকে বাঁচানোর উদ্যোগ পুলিশকর্তাদের বলে আভিযোগ।   খোদ মালদা শহরের ইংরেজবাজার থানার গান্ধী পার্ক এলাকার ঘটনা এটি। শিশুটির  বাবা ও মা জানান   গত চার দিন আগে বাচ্চাদের খেলা নিয়ে সামান্য গন্ডগোল হয়। আর তার জেরে নয় বছরের ওই শিশু কন্যাকে চামচ গরম করে গোটা শরীরে ছ্যাকা দেওয়ার অভিযোগ ওঠে তারই কাঠিমার বিরুদ্ধে। ঘটনার পর ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। আতঙ্কে গোটা পরিবারের পাশাপাশি গোটা গান্ধী পার্ক এলাকা। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন গ্রামের মহিলারাও। তাদের অভিযোগ এইরকম নৃশংস ঘটনা তারা দেখেনি। তাদের ছেলেমেয়েরাও খেলা করে পাড়ায়। সেই বলে পুড়িয়ে দিবে তারা এটা মানতে পারছেন না। 

নারী এবং শিশু নির্যাতনের ঘটনা পশ্চিমবঙ্গে অত্যাধিক বেড়েছে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না দাবি বিজেপির। 

অমানবিক ঘটনা। পরিবারের সদস্যদের বলব শিশু সুরক্ষা কমিটিতে গিয়ে একটা লিখিত করতে। দাবি তৃণমূলের।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার