উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

ডেঙ্গু বিজয় অভিযান সহ একাধিক বিষয় নিয়ে ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে কর্মশালা

তন্ময় মাহারা: মালদা:- ডেঙ্গু বিজয় অভিযান সহ শহরকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, বর্ষার আগেই শহরের নিকাশি নালাগুলি সংস্কার সহ একাধিক বিষয় নিয়ে ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে কর্মশালা। বুধবার সকালে মালদা টাউন হলে এই মর্মে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, ডেপুটি সিএমওএইচ অমিতাভ মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা।

মূলত ইংলিশ বাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সুপারভাইজার, নির্মল সহায়ক এবং জমাদার দের নিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। উল্লেখ্য জেলায় এই মুহূর্তে ১৯৩ জন এবং শহরে ১২ জন ডেঙ্গু আক্রান্ত। তাই জমা জল যাতে  কোথাও না থাকে তার জন্য  কি করনীয় এই কর্মশালায় তুলে ধরা হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার