উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

বাড়ির পাশেই আমবাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

তন্ময় মাহারা: মালদা:- বাড়ির পাশেই আমবাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার সকালে মালদা জেলার মোথাবাড়ি থানার চৌধুরী টোলা এলাকায়। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত ব্যক্তির নাম ভবেশ মণ্ডল বয়স আনুমানিক ৬৫ বছর। পরিবারে রয়েছে স্ত্রী রেনু মন্ডল ও তিন ছেলে। পরিবার সূত্রে জানা যায় কর্মসূত্রে স্ত্রী ও দুই পুত্র ভিন রাজ্যে রয়েছে। ছোট ছেলের সাথে থাকতেন ওই ব্যক্তি বলে জানা যায়।। গতকাল রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে।  আজ সকালে প্রথমে স্থানীয়রা দেখতে পায় ভবেশ মন্ডল নামে ওই ব্যক্তির মৃতদেহ আম বাগানে ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ। তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলেই কর্মরত চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। কি কারনে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ওই ব্যক্তি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার