উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

ICDS সেন্টারে খিচুড়িতে টিকটিকি

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

ICDS সেন্টারে খিচুড়িতে টিকটিকি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে নয়নসুখ পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাপুর এলাকায় ২১৬ নম্বর ICDS সেন্টারে। ২১৬ নম্বর ICDS সেন্টার না থাকায় নয়নসুখ শ্রীীমন্ত পাল প্রাথমিক বিদ্যালয় সেন্টার চালয় ICDS কর্মী। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, প্রতিদিনের মতো আজকে সকাল বেলায় ২১৬ নম্বর ICDS সেন্টারের কর্মী নিজের বাড়ি থেকে সেন্টারে শিশুদের জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসে, আর সেই খিচুড়ি ICDS সেন্টারে আসা শিশুদের দেওয়া হয়। একজন শিশু খিচুড়ি নিয়ে বাড়িতে গিয়ে দেখে খিচুড়ির মধ্যে টিকটিকি। যা নিয়ে রীতিমত চাঞ্চল সৃষ্টি হয়েছে ওই এলাকায়। ঘটনা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কার সিডিপিও ও স্বাস্থ্যকর্মীরা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসনের তরফ থেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার