উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

একুশে জুলাই ধর্মতলার সভাকে সাফল্যমন্ডিত করতে তৃণমূলের প্রস্তুতি সভা মুর্শিদাবাদের কান্দিতে

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়াম হলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হল। এই প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার, কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ চ্যাটার্জি সহ এলাকার অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। মূলত আগামী ২১ তারিখ তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন হবে কলকাতার ধর্মতলায় সেই শহীদ দিবস পালনের আগে কান্দি থেকে কত জন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা ধর্ম তলায় যাবেন এবং কিভাবে তারা যাবেন তার রূপরেখা প্রকাশ করার জন্যই এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল কান্দিতে বলে জানিয়েছেন অপূর্ব সরকার।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার