উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

অপহৃত মালদার পঞ্চম শ্রেণীর ছাত্রকে উদ্ধার করল পুলিশ

তন্ময় মাহারা: মালদা:- অপহৃত মালদার পঞ্চম শ্রেণীর ছাত্রকে উদ্ধার করল পুলিশ। বাংলা ও বিহার পুলিশের যৌথ অভিযানে বিহারের কাঠিয়ার জেলা থেকে এই নাবালক কে উদ্ধার করা হয়। সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। 

প্রসঙ্গত মালদার ইংরেজবাজারের যদুপুরের বাসিন্দা এক পঞ্চম শ্রেণীর ছাত্র অপহরণ হয় অভিযোগ ওঠে তারই বৌদির বিরুদ্ধে। সেই শিশুটিকে বন্ধ ঘরে নির্যাতনের ছবি ভাইরাল হয়।সেই ছবি দিয়ে অপহরণকারীরা পরিবারের কাছ থেকে দু লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। বারবার থানায় গেলেও ব্যবস্থা নিচ্ছিল না পুলিশ। এই খবর সম্প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। মালদার ইংরেজবাজার থানার পুলিশের একটি টিম বিহারে যায় । সেখানে বিহার পুলিশের সাথে যৌথ অভিযানে উদ্ধার হয় শিশুটি। খুশি পরিবার।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার