উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

বিষধর সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল স্কুল ছাত্রীর

তন্ময় মাহারা: মালদা:- বিষধর সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল এক নবম শ্রেণীর স্কুল ছাত্রীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার বামন গোলা থানার গোপালপুর এলাকায়। তুই তো ওই স্কুল ছাত্রীর নাম শম্পা ওরাও বয়স আনুমানিক ১৪ বছর। শম্পা ওরাও স্থানীয় বামন গোলা হাইস্কুলের নবম শ্রেণীতে পড়াশোনা করতো। পরিবার ও স্থানে সূত্রে জানা যায় গতকাল রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ওই স্কুল ছাত্রীর ডান হাতে একটি বিষধর সাপ কামড় মারে বলে জানা যায়। প্রথমে ওই স্কুল ছাত্রীকে নিয়ে যাওয়া হয় বামন গোলা মুদিপুকুর গ্রামে হাসপাতালে। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন আজ সকালে ওই স্কুল ছাত্রীর মৃত্যু হয়। এরপর মৃত দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত স্কুল ছাত্রীর পরিবারসহ গোটা এলাকায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার