উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

ব্রাউন সুগার সহ গ্রেফতার যুবক

তন্ময় মাহারা: মালদা:- আবার বড়সড় সাফল্য পেলে গাজোল থানা। সোমবার রাতে এক যুবকের ব্যাগ তল্লাশি করে উদ্ধার হল ৩২১ গ্রাম ব্রাউন সুগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গাজলের সংলগ্ন এলাকায় একটি বেসরকারি লজের সামনে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে। গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানার পুলিশ এই অভিযান চালায়। যদিও পুলিশের কাছে আগে থেকে খবর ছিল। সোমবার বিকেল থেকেই চলছিল নজরদারি অবশেষে রাতেই ওই যুবককে ব্রাউন সুবাসহ গ্রেফতার করে। যদিও ভাবনার স্থলে ই ব্রাউন সুগার বলি ওজন করা হয় পাশাপাশি এখানেই সমস্ত ব্রাউন সুগারের প্যাকেট গুলি সিজ করা হয়। ছটি প্যাকেটে ব্রাউন সুগার বলেছিল। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত কিছু ভিডিওগ্রাফি করা হয়। ব্রাউন সুগারের বাজার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা। ধৃত ওই যুবকের নাম শাহজাহান শেখ বয়স ৩২ বাড়ি কালিচক থানার জালুয়াবাথান এলাকায়। সূত্রের খবর ওই যুবক ব্রাউন সুগারের প্যাকেট নিয়ে একটি পিঠ ব্যাগে এ করে শিলিগুড়ি উদ্দেশ্যে যাচ্ছিল ওই যুবককে শিলিগুড়ির বাসে ওঠার আগেই পুলিশ ধরে ফেলে। পুলিশ যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার ওই যুবককে মালদা জেলা আদালতে পাঠানো হবে।। এই যুবকের সাথে আর কেউ জড়িত আছে কিনা এই নিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার