উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

মানবতার ধর্ম প্রচারের উদ্দেশ্যে পায়ে হেঁটে বাংলা ভ্রমণের সংকল্প মুর্শিদাবাদের এক ব্যক্তির

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

বর্তমান সময়ে মানবতা বা মানবিকতা মানুষের থেকে হারিয়ে যাচ্ছে সেই মানবতার ধর্ম প্রচার করার উদ্দেশ্যেই মুর্শিদাবাদের সালার থানার আইজুনী গ্রামের বকুল কর্মকার ওরফে বিশ্বনাথ নামের এক সাধু পায়ে হেঁটে বাংলা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। তিনি জানান গত অঘ্রাণ মাস থেকে তিনি বাংলা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন এবং এখনো অবধি তিনি বাংলার পাঁচটি জেলা ভ্রমণ সম্পূর্ণ করেছেন। বাংলার আরও বাকি জেলা গুলি ভ্রমণ তিনি আজ থেকেই শুরু করেছেন পায়ে হেঁটে সাধারণের মধ্যে মানবতার ধর্ম প্রচারের জন্য। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার