উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

দুর্ঘটনা রুখতে জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক

তন্ময় মাহারা: মালদা:- পথ চলতি মানুষ সহ যানবাহন চলাচলে দুর্ঘটনা রুখতে জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক। পুলিশ প্রশাসন, ট্রাফিক, পৌর প্রধান সহ এন এইচ কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযুষ সালুঙ্খে, ট্রাফিক ডিএসপি সুশীল গ্রুরুং, ট্রাফিক আই সি আশীষ কুন্ডু, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিক। পথ চলতি মানুষ যাতে সঠিকভাবে পথ চলে এবং যানবাহন চালক যাতে ট্রাফিকের সমস্ত রকম আইন মেনে যানবাহন চালাই সেই সমস্ত বিভিন্ন ধরনের বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার