উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

শিলিগুড়িগামী বাসে হানা পুলিশের, উদ্ধার প্রায় ৭০ লক্ষ টাকার ব্রাউন সুগার

তন্ময় মাহারা: মালদা:- শিলিগুড়িগামী বাসে হানা পুলিশের। উদ্ধার প্রায় ৭০ লক্ষ টাকার ব্রাউন সুগার। মালদহ শহরের রথবাড়ি মোড় এলাকার ঘটনা। উদ্ধার হয়েছে ৭৩২ গ্রাম ব্রাউন সুগার। গ্রেফতার করা হয়েছে দুই মহিলা সহ তিনজনকে। ধৃতদের মধ্যে রয়েছে এক দম্পতিও। প্রত্যেকেই মালদহের কালিয়াচকের বামনগ্রামের বাসিন্দা। আজ ধৃতদের তোলা হবে মালদা জেলা আদালতে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বহরমপুর থেকে শিলিগুড়ি গ্রামে বাসের মাদক পাচার চলছিল। দুই মহিলা ও এক পুরুষ কালিয়াচকের সুজাপুর থেকে বেসরকারি ওই বাসে ওঠে। তারা ডালখোলা যাবে বলে জানিয়েছিল। এরইমধ্যে গোপন সূত্রে খবর পেয়ে সক্রিয় হয় পুলিশ। বেসরকারি বাসটি মালদহ শহরের রথবাড়ি মোড়ে এলে ওই বাস ঘিরে ফেলে শুরু হয় পুলিশি তল্লাশি। খবর মতই ধৃতদের হেফাজত থেকে প্যাকেট বন্দী ব্রাউন সুগার উদ্ধার হয় বলে দাবি পুলিশের।

এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে সাবিনা খাতুন, শামীমা বিবি এবং জিয়াউল্লাহ হক। এরমধ্যে শামীমা ও জিয়াউল সম্পর্কে স্বামী-স্ত্রী। ধৃতরা কোথা থেকে ওই ব্রাউন সুগার পেল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার